InfoproBD

আজকের আলোচনা, বানিজ্যিক ছাগল পালননে দানাদার খাদ্য বনাম কাঁচা ঘাস।

 

আজকের আলোচনা, বানিজ্যিক ছাগল পালননে দানাদার খাদ্য বনাম কাঁচা ঘাস।


আজকের আলোচনা, বানিজ্যিক ছাগল পালননে দানাদার খাদ্য বনাম কাঁচা ঘাস।


###ছাগল পালনে কাঁচা ঘাস: ছাগল একটি তৃণভোজী প্রানী। এরা সভাবগত ভাবে ঘাস লতা পাতা খেয়ে থাকে। সাধারণত এজন্যই ছাগল পালন একটি লাভজনক ব্যবসা।

#একটি ছাগলের জন্য যে পরিমান পুষ্টি উপাদান দরকার, তার পর্যাপ্ত পরিমাণ কাচা ঘাস সরবরাহ করে থাকে।

যেহেতু ঘাস,  ছাগলের প্রধান খাদ্য তাই ঘাস ছাড়া ছাগল পালন খুবই ব্যয়বহুল এবং অ-লাভজনক ব্যাপার।

আগেই বলেছি, লিগুম জাতীয় ঘাস চাষ ছাগল পালন 12মাস।আপনি ধরেই নেন যে, ঘাস ছাড়া বানিজ্যিক ছাগল পালন করে কাংখিত মুনাফা অর্জন করা অসম্ভব একটা ব্যাপার আথবা, ছাগলের বানিজ্যিক খামার করা থেকে বিরত থাকুন


###ছাগল পালনে দানাদার খাদ্য: ছাগল পালনের ক্ষেত্রে দানাদার খাবার সুষম খাদ্যের তালিকায় থাকে। দানাদার খাদ্য বানিজ্যিক ছাগল পালননের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তাই বলে এমন নয় যে, দানাদার খাদ্য ছাড়া ছাগল পালন সম্ভব না


#বানিজ্যিক খামারে দানাদার খাবারের ব্যবহার:-

বানিজ্যিক ভাবে ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই উৎপাদনের সাথে সামঞ্জস্য রেখে দানাদার খাবার খেতে দিতে হবে।

দানাদার খাদ্য প্রদানের তালিকা:-

1.একটি প্রাপ্ত বয়স্ক দেশি বা ক্রস জাতীয়  ছাগলকে দৈনিক সর্বোচ্চ  100-150 গ্রাম খাবার খেতে দিন।

2 . একটি দেশি বা ক্রস জাতীয় ছাগলকে 1-3মাসের বাচ্চাকে 50গ্রাম থেকে শুরু করে দিনে দিনে সর্বোচ্চ 100 গ্রাম দানাদার খাদ্য প্রদান করুন।

দানাদার খাবারের তালিকায় ডাল জাতীয় ভূষিকে প্রাধান্য দিন।

#ছাগলের গর্ভ কালীন অবস্থায়  দানাদার খাদ্যেকে প্রাধান্য দিন।

# দুগ্ধ কালীন অবস্থায় কাঁচা ঘাসের কোন বিকল্প নেই।


#আর, অবশ্যই জানতে হবে, অতিরিক্ত দানাদার খাবার ছাগলের নানা রকম রোগবালাই তৈরি করে। যেমন, মূত্র থলিতে পাথর, অতিরিক্ত গ্যাসটিক, পাতলা পায়খানা, এমনকি অনেক সময় গ্যাসফর্ম করে ছাগলের মৃত্যুও ঘটে।


নোট :-

1: 3মাস পরপর নিয়মিত কৃমি নাশক প্রদান করুন।
2:নিয়মিত টিকা প্রদান করুন।
3:প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারনা লাভ করুন।
4:পরিস্কার পরিচ্ছন্নতাকে প্রাধান্য দিন।


ইনশাআল্লাহ্ ছাগল পালনে লাভ নিশ্চিত।


সবাইকে অসংখ্য ধন্যবাদ।


Post a Comment

0 Comments